রাজশাহীতে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাক খাদে, চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহাগরীর কাশিয়াডাঙ্গায় পিয়াজ বোঝাই ট্রাক খাদে পড়ে দুরুল হুদা (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকায় যাওয়ার পথে রাজশাহী মহাগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

ট্রাক চালক দুরুল হুদা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীরপাড়ার মৃত মাহাতাব উদ্দিনের ছেলে।
নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দর থেকে পিয়াজ বোঝাই ওই ট্রাকটি মঙ্গলবার ভোরে রাজধানী ঢাকায় যাচ্ছিল। তবে কাশিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পিয়াজ বোঝাই ট্রাকটি পুলিশি হেফাজতে আছে। এর মালিক আসলে আইনি প্রক্রিয়ায় তার ট্রাক ও মালামাল বুঝিয়ে দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights