রাজশাহীতে প্রচারণায় প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে গ্রামেগঞ্জে ছুঁটে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। সকাল থেকে রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এসময় তিনি এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন। বক্তব্য দেন নারী সমাবেশে। তুলে ধরে নারীদের জন্য সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা।
রাজশাহী-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ওমর ফারুক চৌধুরী প্রচারণা চালিয়েছেন তানোরের সরনজাই ইউনিয়নে। ওই আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা মাহিয়া মাহি প্রচারণা চালিয়েছেন গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নে। রাজশাহী-২ আসনের ১৪ দল প্রার্থী ফজলে হোসেন বাদশা প্রচারণা চালিয়েছেন সাহেববাজার থেকে কামারুজ্জামান চত্বর এলাকায়। ওই আসনের স্বতন্ত্র প্রার্থী ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুর রহমান প্রচারণা চালিয়েছেন লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকায়। রাজশাহী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এনামুল হক প্রচারণা চালিয়েছেন বাগমারা উপজেলার শুভডাঙ্গা ও বাসুপাড়া এলাকায়। রাজশাহী-৫ আসনের আওয়ামী লীগ প্রার্থী আবদুল ওয়াদুদ দারা দুর্গাপুর উপজেলার কিসমতগণকৈড় এলাকায় প্রচারণা চালিয়েছেন।
