রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্টে জাকের পার্টির নেতার মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি

বিদ্যুতায়িত হয়ে জাকের পার্টির ঝালকাঠির রাজাপুরের মঠবাড়ি ইউনিয়ন সভাপতি বাবুল খানের মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরীজানা গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল উপজেলার ইউনিয়ন জাকের পার্টির সভাপতি ও পুখরীজানা গ্রামের মোফাজ্জেল খানের ছেলে।

পুলিশ ও স্বাজনরা জানান, মসজিদ নির্মাণ কাজের জন্য বৈদ্যুতিক সাবমার্সিবল পাম্প দিয়ে পানি সেচ করতে গিয়ে বিদ্যুতায়িত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights