রাজিবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুরে তিন হাজার একশ’ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার স্লুইসগেট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- রৌমারী উপজেলার চেংটাপারা গ্রামের হানিফ মিয়া ও একই গ্রামের রোকনুজ্জামান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্লুইসগেট এলাকায় একটি ইজিবাইক তল্লাশি করে তিন হাজার একশ’ পিস ইয়াবাসহ হানিফ মিয়া ও রোকনুজ্জামানকে আটক করা হয়।

এ ব্যাপারে রাজিবপুর থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights