রাতের বেপরোয়া পরিবহন খুবই ভয়ংকর

রাত যত গভীর হয় সড়ক তত ফাঁকা হয়। ওই সুযোগেই গতি বাড়ে পরিবহনের। বিশেষ করে ট্রাক, বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের গতি বাড়ে দ্বিগুণ। এসব পরিবহনের বেপরোয়া গতিতে সড়কে প্রায়ই ঘটছে প্রাণহানি। গতকালও রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পাঁচজন। এ ছাড়া সুযোগ পেলেই রাজধানীর অভিজাত এলাকায় কার রেসিংয়ের নামে বেপরোয়া গাড়ি চালনায় মেতে উঠছে উঠতি বয়সি কিশোর-তরুণদের বেশ কয়েকটি গ্রুপ। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, সড়ক দুর্ঘটনার নেপথ্যে রয়েছে সরকারের কার্যকর পদক্ষেপের অভাব এবং সড়কে চাঁদাবাজি।

গত শনিবার রাতে রাজধানীর দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে পাঁচজনের। উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights