রান্নার প্রতিযোগিতায় দোকানের বিরিয়ানি আনলেন প্রতিযোগী

অনলাইন ডেস্ক

ঘটনাটি পাকিস্তানের। সেখানে একটি রান্নার টিভি শোতে নির্বাচনের প্রতিযোগিতায় দোকানের বিরিয়ানি নিয়ে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন এক নারী।

ওই নারী পাকিস্তানি কুকিং শো ‘দ্য কিচেন মাস্টার’-এ এমনই কাণ্ড ঘটিয়েছেন। অনুষ্ঠানের নিয়ম অনুসারে, প্রতিযোগীরা নিজের হাতে তৈরি খাবার নিয়ে আসবেন। আর বিচারকরা সেটি টেস্ট করে দেখবেন।

তবে ওই নারীর দাবি, তাকে বলা হয়নি নিজের হাতে রান্না করা খাবারই আনতে হবে। এ জন্য ‘এলাকার সেরা দোকানের বিরিয়ানি’ এনেছেন তিনি।
ভুলের বিষয়টি তরুণীকে ধরিয়ে দেন সামনে বসা তিন বিচারক। কিন্তু ওই নারী তাদের কথা মানতে নারাজ। বিচারকদের সাথে উল্টো তর্ক শুরু করেন ওই নারী।

ওই বিরিয়ানি কিনতে কীভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে এবং সেই খাবার বিচারকদের সামনে আনতে কত কষ্ট করতে হয়েছে সেসব কথা বলতে থাকেন তিনি।

বিচারকরা বারবার তাকে চলে যেতে বললেও উঠছিলেন না ওই নারী। একপর্যায়ে রেগে এক বিচারক নিজেই বেরিয়ে যান। সূত্র : ডিএনএ ইন্ডিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights