রাবিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির, রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রদীপ কুমার পাণ্ডেসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সকাল ৯ টা থেকে বঙ্গবন্ধু হলের প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল, শেখ রাসেল মডেল স্কুলসহ সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন সংগঠন শোভাযাত্রা নিয়ে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে। এছাড়া বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল, সন্ধ্যায় সিনেট ভবনে আলোচনা সভা এবং সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights