রাবির ভর্তি পরীক্ষা শুরু ৫ মার্চ, থাকছে দ্বিতীয়বার ভর্তির সুযোগ

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ সেশনে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আগামী ৫ থেকে ৭ মার্চ অনুষ্ঠিত হবে। এ বছরও দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভার সিদ্ধান্ত অনুসারে, আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক আবেদনপত্র জমা দেওয়া যাবে। এবছরও পরীক্ষায় দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। এ সময় উপ-উপাচার্যদ্বয় অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির-সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights