রাশিয়ার নির্বাচনে হস্তক্ষেপ করতে হামলা বাড়াচ্ছে ইউক্রেন : পুতিন

অনলাইন ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ করতে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে হামলা বাড়াচ্ছে।

দুই বছরেরও বেশি সময় আগে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে এই সপ্তাহে রাশিয়া তার ভূখণ্ডে সবচেয়ে গুরুত্বপূর্ণ হামলার মুখোমুখি হয়েছে।

হামলার বিষয়ে এক সাক্ষাৎকারে পুতিন বলেন, ‘এটা সহজ। সম্মুখে ( ফ্রন্ট লাইন) ব্যর্থতার পটভূমিতে এসব (হামলা) ঘটছে। গত বছর নিজেদের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছিল তার কোনোটিই তারা অর্জন করতে পারেনি।
রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তি ও রসিয়া-১ টেলিভিশন পুতিনকে উদ্ধৃত করে বলেছে, ‘আমার কোনো সন্দেহ নেই, মূল লক্ষ্য হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন ব্যাহত করা, না হলে স্বাভাবিক প্রক্রিয়ায় কোনোভাবে হস্তক্ষেপ করা।

আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে পুতিন আরও ছয় বছরের মেয়াদ নিশ্চিত করতে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights