রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের যুদ্ধের প্রস্তুতি ‘অযৌক্তিক’: পুতিন

অনলাইন ডেস্ক
পশ্চিমা বিশ্বের কয়েকটি পক্ষের রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বানকে ‘অযৌক্তিক উন্মাদনা ও মিথ্যা’ বলে অভিহিত করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বুধবার তিনি বলেছেন, পশ্চিমে কিছু পক্ষ রাশিয়ার সঙ্গে বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছে, এটি ‘উন্মাদনা’ ও ‘মিথ্যা’ ছাড়া কিছু নয়।

তিনি আরও বলেন, ইউক্রেন ও পশ্চিমা দেশগুলো আলোচনার মাধ্যমে সমঝোতার পদক্ষেপ বাতিল করলে, রাশিয়া সামরিক অভিযানের মাধ্যমে ইউক্রেনের ভূমি দখল করবে।

সম্প্রতি ব্রিটেনের সশস্ত্র বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল স্যার রিচার্ড নাইটন রাশিয়া যুক্তরাজ্যে হামলা করতে পারে বলে সতর্ক করেছেন।

তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ রোধ করতে যুক্তরাজ্যের আরও বেশি মানুষকে প্রস্তুত থাকা প্রয়োজন। নিয়মিত বাহিনী, ক্যাডেট ও রিজার্ভ বৃদ্ধিসহ দেশের সমগ্র সমাজের এ বিষয়ে উদ্যোগী হওয়া প্রয়োজন। তিনি আরও বেশি সংখ্যক স্কুল ত্যাগকারী ও স্নাতকদের প্রতিরক্ষা শিল্পে যোগদানের আহ্বান জানান।

যদিও প্রতিরক্ষা কর্মীদের প্রধান পরামর্শ দিয়েছিলেন যে যুক্তরাজ্যের উপর সরাসরি রাশিয়ার আক্রমণের সম্ভাবনা খুব কম

সূত্র: আরব নিউজ, বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights