রাস্তা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে বাড়ির চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম শাহাদাত হোসেন (৬৫)। ছোট ভাই মুরাদ হোসেনে ধাক্কায় পড়ে গিয়ে তিনি মারা যান। শুক্রবার বিকেলে পৌরসভার লাহারকান্দির বাইশমারা এলাকার আবদুল মজিদ খন্দকার বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত লাহারকান্দি এলাকার মৃত আবুল বাশারের বড় ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী। অভিযুক্ত মুরাদ তার ছোট ভাই।

নিহত শাহাদাতের স্ত্রী রোকসানা ইয়াসমিন জানান, ঘটনার সময় বাড়ির চলাচলের রাস্তা নিয়ে তার স্বামী শাহাদাতের সঙ্গে মুরাদের তর্কবিতর্ক হয়। এক পর্যায় মুরার তার স্বামীকে ধাক্কা দেয়। এতে শাহাদাত মাটিতে লুটে পড়ে। পরে শাহাদাতকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত মুরাদ হোসেন আত্মগোপনে থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, হাসপাতাল আনার আগেই শাহাদাত মারা গেছেন। তবে কি কারণে তিনি মারা গেছেন তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে ভুক্তভোগী পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights