রাস্তার পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
অনলাইন ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর নতুন রাস্তা পুলপার এলাকা থেকে নবজাতকের (ছেলে) এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রিয়াজুল ইসলাম নামে এক পথচারী নবজাতককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
