রাস্তার পাশে পড়ে ছিল শিক্ষার্থীর মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাস্তার পাশ থেকে আব্দুল করিম (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরের একাধিক স্থানে জখমের দাগ আছে।

নিহত আব্দুল করিম জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার রাতে কোনো এক সময় দুর্বৃত্তের হাতে সে খুন হয় বলে ধারণা করা হচ্ছে। আদিনা ফজলুল হক সরকারি কলেজ মোড়ের উত্তরে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুল করিম সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে এলাকার মানুষ রাস্তার পাশে লাশ দেখতে পেলে ঘটনা জানাজানি হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেব বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের শরীরের একাধিক স্থানে জখমের দাগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights