রিজার্ভ চুরি : তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ৮৯ বার

অনলাইন ভার্সন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এ নিয়ে ৮৯ বার পেছাল এই মামলার প্রতিবেদন জমার দিন।

সোমবার প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন থাকলেও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তা জমা দিতে পারেনি। ফলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন আগামী ৪ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছেন।

সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করে। ধারণা করা হয়, দেশের ভেতরের একটি চক্রের সহায়তায় এই অর্থপাচার সংঘটিত হয়।

এ ঘটনায় ২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপপরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এ মামলার তদন্তভার একদিন পর সিআইডিকে দেওয়া হয়। তখন থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights