রিপ্লে দেখে কী হবে, তুমি তো আউট; কোহলিকে ওয়াকারের খোঁচা!

অনলাইন ডেস্ক

এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে রান করতে পারেননি বিরাট কোহলি। শাহিন শাহ আফ্রিদির বলে ৪ রান করে আউট হয়ে গেছেন কোহলি। তিনি আউট হওয়ার পরে ভারতীয় ব্যাটারকে খোঁচা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ওয়াকার ইউনিস।

এশিয়া কাপে ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন ওয়াকার। কোহলি যখন আউট হন তখন তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন। শাহিনের বল বিরাটের ব্যাটে লেগে উইকেটে গিয়ে লাগে। আউট হওয়ার পরে অবাক হয়ে গিয়েছিলেন বিরাট। তিনি সাজঘরে ফিরে গিয়ে টেলিভিশনে নিজের আউট হওয়ার রিপ্লে বার বার দেখছিলেন।

তখনই ওয়াকার বলেন, ‘‘এখন তুমি যত ইচ্ছা রিপ্লে দেখতেই পারো। কিন্তু এখন রিপ্লে দেখে কী হবে? তুমি তো আউট হয়েই গিয়েছ।’’ ওয়াকারের কথা থেকে পরিষ্কার, আউট হওয়ার পরে বার বার রিপ্লে না দেখে ব্যাট করার সময় ভাল খেলতে হবে। না হলে রিপ্লে দেখেও কিছু হবে না। আগেও একইভাবে আউট হয়েছেন কোহলি। সেই কারণেই হয়তো তাকে খোঁচা মেরেছেন ওয়াকার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights