‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড’ হোক বা অন্য কোনো নামে হোক, আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না।

তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ বা অন্য কোনও নামে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না। সরকারের এই ধরনের কোনও পুনর্বাসন পরিকল্পনা নেই।

মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বলে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে। সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলো আইন এবং রীতিনীতি মেনে প্রচার করবে এবং এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছি।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আহ্বান জানায় এবং আনুষ্ঠানিকভাবেও জানানো হবে, গণমাধ্যম যেন এই কাজটি না করে। সরকার খুব কঠোর কোনো অবস্থান নিচ্ছে তা নয়, কিন্তু এটা স্মরণ করিয়ে দিতে চায়। গণ্যমাধ্যমগুলো আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে বলেও প্রত্যাশা করেন উপদেষ্টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights