রিমান্ড শেষে কারাগারে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক

রাজধানীর বংশাল থানার শেখ মেহেদী হাসান জুনায়েদ হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে ১৪ মে তাকে আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এ সময় তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন।

অন্যদিকে, রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। এ রিমান্ড কার্যকর হয় ২০ মে থেকে।

১২ এপ্রিল এ মামলায় তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক তাপস চন্দ্র পন্ডিত। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৪ মে দিন ধার্য করেন।

গেল বছরের ১ অক্টোবর জাহাঙ্গীর আলম গ্রেফতার হন। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত বছরের ৫ আগস্ট শেখ মেহেদী হাসান জুনায়েদ একটি মিছিলে অংশগ্রহণ করেন। ওইদিন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এলাকায় ছাত্র-জনতার ওপর আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে। আসামিদের ছোঁড়া বুলেটে ঘটনাস্থলে ভিকটিম শেখ মেহেদী হাসান জুনায়েদের মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ভিকটিমকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ৫ সেপ্টেম্বর বংশাল থানায় একটি হত্যা মামলা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights