রিয়ার অ্যাডমিরাল এম এ খানের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নৌবাহিনীর সাবেক প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের (এম এ খান) ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন করেছে সিলেট জেলা বিএনপি।

এ উপলক্ষে রবিবার আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, শাহাব উদ্দিন আহমদ, ফখরুল ইসলাম ফারুক, একেএম তারেক কালাম, ইকবাল বাহার চৌধুরী, শহিদ আহমদ, যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights