রিল বানাতে গিয়ে পানির ট্যাংকে ১৬ ঘণ্টা আটকা, শেষে হেলিকপ্টারে উদ্ধার

অনলাইন ডেস্ক

ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় সোশ্যাল মিডিয়ার জন্য রিল ভিডিও বানাতে গিয়ে ভয়াবহ এক দুর্ঘটনার শিকার হয়েছেন পাঁচ তরুণ। পুরনো একটি পানির ট্যাংকের ওপর ভিডিও ধারণ করতে গিয়ে মই ভেঙে পড়ে যাওয়ায় ঘটনাটি প্রাণঘাতী রূপ নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (৩ মে) বিকেলে পাঁচজন তরুণ ট্যাংকের ওপর উঠলে হঠাৎ মই ভেঙে তিনজন নিচে পড়ে যান। এতে সিদ্ধার্থ নামে এক কিশোরের মৃত্যু হয়। আহত হন শনি ও গোলু নামে আরও দুইজন, তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে, ট্যাংকের ওপর আটকে পড়েন পবন ও কাল্লু নামে আরও দুই তরুণ। তারা প্রায় ১৬ ঘণ্টা সেখানে আটকে থাকেন। প্রথমে স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ উদ্ধার অভিযান চালালেও বৃষ্টিসহ প্রতিকূল আবহাওয়ার কারণে তা ব্যাহত হয়।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে রাজ্য সরকারের অনুরোধে ভারতীয় বিমানবাহিনী উদ্ধার অভিযানে নামে। সেন্ট্রাল এয়ার কমান্ড থেকে একটি এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার মোতায়েন করা হয়।

রবিবার ভোরে ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১৫ মিনিটের ঝটিকা অভিযানে পবন ও কাল্লুকে নিরাপদে উদ্ধার করে গোরক্ষপুরে নিয়ে যাওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights