রুদ্ধশ্বাস ম্যাচে ২-১ গোলে চেক রিপাবলিককে হারালো দক্ষিণ কোরিয়া

অনলাইন ডেস্ক

এশিয়ার ফুটবলের অন্যতম পাওয়ার হাউজ দক্ষিণ কোরিয়া। শুক্রবার সকালে মাঠে নেমেই এক রুদ্ধশ্বাস মুহূর্ত উপহার দিল এশিয়াকে। চেকিয়ার বিপক্ষে মাঠে নেমে শুরু থেকেই প্রতিরোধ আর আক্রমণের মিশেলে খেলা চালিয়ে যায় কোরিয়া।

তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়া পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে, এর আগে, গোল করে চেকের অধিনায়ক লাদিস্লাভ ক্রেইচি। কিন্তু সেই ব্যবধান খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেকিয়া। ৮ মিনিটের ব্যবধানেই ম্যাচে সমতা ফেরায় দক্ষিণ কোরিয়া।

মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে হোয়াং ইন-বম গোল করে কোরিয়াকে সমতায় ফেরান। চেকের রক্ষণভাগের দুই খেলোয়াড়ের মাঝে ফাঁকা জায়গা খুঁজে পেয়ে সেটি কাজে লাগান। ভেতরে ঢুকে বাধ্য করেন গোলরক্ষক ও ডিফেন্ডারদের এগিয়ে আসতে। পরে দূরের কোণে চিপ শটে বল পাঠান।

৮০ মিনিটে গোল করে দক্ষিণ কোরিয়াকে এগিয়ে নেন ও ইয়ন গুই। আর তার সেই গোলেই জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights