রুমমেটকে ছুরিকাঘাত, ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি প্রার্থী জালাল আহমদ জালাল রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে হাজী মুহম্মদ মুহসীন হল থেকে বহিষ্কৃত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে। হলের ৪৬২ নম্বর রুমে রুমমেট রবিউল হক-কে ছুরিকাঘাত করেন জালাল। রবিউল রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী এবং বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার পর রাত ১টার দিকে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান—“এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালালকে তাৎক্ষণিকভাবে হল থেকে বহিষ্কার করা হলো। তার ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে। ইতিমধ্যেই রমনা থানা পুলিশকে জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।”

প্রত্যক্ষদর্শীদের দাবি, জালাল ও রবিউলের মধ্যে দীর্ঘদিন ধরে বাকবিতণ্ডা চলছিল। এর জেরেই এ হামলা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন রবিউল বলেন—“রাত সাড়ে ১২টার দিকে জালাল রুমে এসে লাইট জ্বালিয়ে শব্দ করতে থাকে। আমি তাকে বলি, সকালে লাইব্রেরিতে যেতে হবে, শব্দ করলে ঘুমে সমস্যা হচ্ছে। তখন সে আমাকে অবৈধ, বহিরাগত বলে গালাগাল দেয়। প্রতিবাদ করতেই ছুরি দিয়ে আমাকে আঘাত করে জখম করে। পরে কোনোমতে আমি আত্মরক্ষা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights