রোগীর শ্লীলতাহানির অভিযোগে চিকিৎসককে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীতে কিশোরী রোগীর শ্লীলতাহানির অভিযোগে এক চিকিৎসককে পিটিয়েছে স্থানীয় জনতা। জনতার গণপিটুনিতে আহত চিকিৎসক ডা. মোহাম্মদ রাজু আহমেদকে (৪৫) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত পৌনে ১১টার দিকে নগরীর বোয়ালিয়া থানার তালাইমারী আমেনা ক্লিনিকের সামনে এ পিটুনির ঘটনা ঘটে। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, কিশোরীর মা বাদী হয়ে মঙ্গলবার দুপুরে মামলা করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন রাজু আহমেদকে গ্রেফতার দেখানো হয়েছে। রাজু আহমেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক চিকিৎসক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে বসবাস করেন। তার বাড়ি নাটোরে।

ওসি বলেন, ডা. রাজু তালাইমারী আমেনা ক্লিনিকে রোগী দেখেন। রাত পৌনে ১১টার দিকে চেম্বার থেকে বের হওয়ার পর স্থানীয় জনতা তাকে পিটিয়ে আহত করে। পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। পুলিশের কাছে এক কিশোরীর মা (রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক) অভিযোগ করেন, সোমবার রাতে তার মেয়েকে দাঁতের চিকিৎসার জন্য ডা. রাজুর কাছে নিয়ে আসা হয়। চিকিৎসার সময় যে তার মেয়ের উপর যৌন হয়রানি করেন এবং অশালীন আচরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights