রোমার নতুন কোচ ডি রসি

অনলাইন ডেস্ক

লিগে ব্যর্থতার জের ধরে হোসে মরিনহোকে বরখাস্ত করেছে ইতালিয়ান ক্লাব রোমা। এই পর্তুগিজ কোচের জায়গায় সাবেক ইতালিয়ান ফুটবলার দানিয়েল ডি রসিকে দায়িত্ব দিলো ইতালিয়ান ক্লাবটি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রোমা।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) এক বিবৃতিতে নতুন কোচের নাম ঘোষণা করে রোমা। রসির সঙ্গে আপাতত ৬ মাসের চুক্তি করেছে তারা। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত এই দায়িত্বে থাকবেন ৪০ বছর বয়সী ইতালির সাবেক এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ক্লাব ক্যারিয়ারের দেড় যুগ রোমার হয়ে খেলেছেন রসি। ২০০১ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাবটির সঙ্গে থেকেছেন সাবেক এই খেলোয়াড়। এবার চ্যালেঞ্জ কোচ হিসেবে।
আগামী শনিবার লিগে ১৮তম স্থানে থাকা ভেরোনার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে রোমাতে রসির নতুন যাত্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights