রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার আসামি গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেফতার করেছে র্যাব।বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মাস্টার শুক্কুর আলম (৩৮)।
র্যাব জানায়, বৃহস্পতিবার রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট এলাকায় ঝটিকা অভিযান পরিচালনা করে একটি হত্যা মামলার দীর্ঘদিনের ওয়ারেন্টভুক্ত ও পলাতক আসামি মাস্টার শুক্কুর আলমকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি মাস্টার শুক্কুর আলম উখিয়া থানার একটি নৃশংস হত্যাকাণ্ড মামলার এজাহারনামীয় আসামি। তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতের ওয়ারেন্ট জারি ছিল। দীর্ঘদিন ধরে সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে আত্মগোপন করে আসছিল। র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে আসামির সঠিক অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেফতার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামি মাস্টার শুক্কুর আলমকে কক্সবাজার জেলার উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
