র‌্যাবের অভিযানে দক্ষিণ কেরাণীগঞ্জে হেরোইন-ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

অনলাইন ডেস্ক

পৃথক অভিযানে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৬৮৫ পুরিয়া হেরোইন ও ৬ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোছা. মর্জিনা বেগম (৪৫)। এই নারীর কাছ থেকে ৭টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ৫৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

এছাড়া একইদিন র‌্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে ৮৫ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আরিফ হোসেন (৪২)।

র‌্যাব-১০ এর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে এসব তথ্য জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights