লক্ষ্মীপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে মালামালসহ ১০ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার ভোরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের দাশেরহাট বাজারে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও দাশের হাট পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ঘটনার সময় একটি মোবাইল সার্ভিসিংয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। তাৎক্ষণিক আশপাশের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই মালামালসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এরমধ্যে রড-সিমেন্ট, মোবাইল সার্ভিসিং, প্লাস্টিক সামগ্রী, ফার্নিচার, ফার্মেসি, মুদি ও চা দোকান রয়েছে।
দাশেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি মর্মান্তিক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন অফিসার রনজিত কুমার সাহা বলেব, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে ১০টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights