লক্ষ্মীপুরে ‘অদ্ভুত প্রাণীর’ বিচরণে বিস্ময়

সাঈদুল ইসলাম পাবেল, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে শামুকের মতো এক ধরনের অদ্ভুত প্রাণীর বিচরণ লক্ষ করা যাচ্ছে। রাতের বেলা লোকালয়, ঘরবাড়ির আঙিনা ও গাছ-গাছালিতে এর বিচরণ বাড়লেও দিনে অনেকটাই উধাও হয়ে যায়। বিভিন্ন গাছের লতাপাতা খেয়ে বংশবিস্তার করছে এরা। এতে রাতে চলাচলে ভীতি এবং ফসল রক্ষায় উদ্বিগ্ন ও বিস্ময় দেখা দিয়েছে জনমনে।

সরেজমিনে সমসেরাবাদ এলাকার কয়েকটি বাড়ি ঘুরে দেখা যায়, রাস্তা, ঘরের আঙিনা ও গাছগাছালিতে দেখা মিলছে অহরহ। ময়লার ভাগাড়েও শত শত এসব প্রাণী ছেয়ে গেছে। ধীরে ধীরে হেঁটে চলছে আর রসালো পানি ছিটাচ্ছে। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত বিচরণ বাড়ে এসব প্রাণীর। লক্ষ্মীপুর পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের মনষাবাড়ি, দুর্গাবাড়ি, কালীবাড়ি ও সিঠা ডাক্তার বাড়িসহ অন্তত ১০টি বাড়িতে কয়েক মাস ধরে এসব প্রাণীর বিচরণ বেড়েই চলেছে। ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানান, ২০২৪ সালের বন্যার পর থেকে শামুকের মতো দেখতে লম্বা আকৃতির অদ্ভুত প্রাণীটির বিচরণ চোখে পড়ে তাদের। এদের বিষাক্ত লালা গায়ে লাগলে চুলকানি ও ক্ষত সৃষ্টি হয়। এদের যন্ত্রণায় রাতে চলাফেরা করতে ভয় লাগে। বিশেষ করে শিশু-কিশোরদের নিয়ে এখন সবাই চিন্তিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights