লক্ষ্মীপুরে গাঁজাসহ ৩ নারী আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারীকে আটক করেছে নৌ পুলিশ। শনিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন জোবেদা বেগম, বিথি আক্তার ও মাহফুজা আক্তার। আটক জোবেদা গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানাধীন গুয়াবাহার গ্রামের ইয়াদ আলীর স্ত্রী, বিথি কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন কাইকারচর গ্রামের মো. সাগরের স্ত্রী ও মাহফুজা একই জেলার চান্দিনা থানাধীন ভোমরকান্দি দক্ষিণ পাড়া গ্রামের মো. জালাল হোসেনের স্ত্রী।

নৌ পুলিশ জানায়, বাসযোগে ওই তিন নারী কুমিল্লা থেকে মজুচৌধুরীরহাট এসেছেন। তারা লঞ্চযোগে ভোলায় যাওয়ার কথা ছিল। কিন্তু লঞ্চঘাটে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় দায়িত্বপ্রাপ্ত নৌ পুলিশের সদস্যরা তাদের আটক করেন। পরে একজন নারীকে দিয়ে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের শরীরে বাঁধা তিনটি প্যাকেটে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর মজুচৌধুরীরহাট নৌ পুলিশের পরিদর্শক বিকাশ চন্দ্র চৌধুরী জানান, আটক নারীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights