লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় আন্দোলনে শহীদ হওয়া আফনান পাটোয়ারীর মা নাছিমা আক্তার হৃদয়বিদারক বক্তব্য দেন। তিনি বলেন, আমি সর্বহারা হয়ে গেছি, হুমকির মুখে বাড়িতে থাকতে পারছি না। হায়নার দল আমাকে খুঁজছে, আমাকে পেলে তাদের মামলা তছনছ হয়ে যাবে। বাংলার মাটিতে যেন আর কোনো মায়ের বুক খালি না হয়, শুধু আমার ছেলে আফনানের নয়, সব ছাত্র হত্যার বিচার চাই।

নাছিমা আক্তার আরও বলেন, বর্তমান সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় ব্যর্থ। দেশজুড়ে অনিয়ম, দূর্নীতি ও লুটপাট চলছে। হাসিনার শাসনমালায় ফ্যাসিবাদী কর্মকাণ্ডের অবসান ঘটিয়ে জনগণের হাতে ন্যায়ের দায়িত্ব তুলে দিতে হবে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের, সুমাইয়া আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বাংলার জমিনে আর কোনো ফ্যাসিবাদের স্থান হবে না। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ লড়াই করেছি। এবারও আন্দোলনের শহীদদের পরিবারের পাশে থেকে রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমে সুন্দর ও সুশৃঙ্খল বাংলাদেশ গড়ে তুলতে হবে।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট লক্ষ্মীপুরে ছাত্র জনতার আন্দোলনে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। সেদিন চারজন শিক্ষার্থী নিহত হন এবং সেই ঘটনার প্রধান আসামী হিসেবে সালাহ উদ্দিন টিপুর বিরুদ্ধে মামলা করা হলেও আসামিরা এখনও অধরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights