লক্ষ্মীপুরে যুবলীগের শান্তি সমাবেশ

লক্ষ্মীপুর প্রতিনিধি
দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে শান্তি সমাবেশ করেছে জেলা যুবলীগ। শনিবার বিকেলে সদর উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বাতেন ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মাহবুব হাওলাদার, জসিম উদদীন, দেলোয়ার হোসেন, মো: হারুন, কেরোয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আকবর হোসেন মৃধা, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিপু মাহমুদ, ইকাবাল হোসেন চৌধুরী সুজন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুর নবী সুজন, কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ প্রমুখ।
পরে লক্ষ্মীপুর-রামগঞ্জ-ঢাকা সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। এতে যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights