লক্ষ্মীপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যায় জড়িতদের গ্রেফতার-দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বাজুসের

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে জুয়েলারি ব্যবসায়ী হীরালাল দেবনাথ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবির জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

ওই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে এতে বলা হয়েছে, ‌‘এ বিষয়ে প্রশাসনের জোড়ালো হস্তক্ষেপ কামনা করছি। একই সাথে দেশের জুয়েলারি প্রতিষ্ঠান ও স্বর্ণ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানাচ্ছে বাজুস।’
বাজুস জানায়, লক্ষ্মীপুরে সদর উপজেলার হামছাদী ইউনিয়নের কাজীর দীঘির পাড়ের স্বর্ণ ব্যবসায়ী মাতৃ শিল্পালয়ের স্বত্বাধিকারী হিরালাল দেবনাথ (৫৮) গতকাল শুক্রবার আনুমানিক রাত ৮টায় দোকান বন্ধ করে নিজ বাড়ি ফিরছিলেন। তখন তিনজন দুষ্কৃতিকারী তার পথরোধ করে। তারা তার কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন দুস্কৃতিকারীদের ছুরিকাঘাতে হিরালাল দেবনাথের মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights