লক্ষ্মীপুরে ৩৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে ৩৬০০ পিস ইয়াবাসহ শাহজাহান মাঝি (৪৮) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার ভোরে উপজেলার চরমেহার গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত শাহজাহান একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তার বিরদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে রামগতি থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাজ উদ্দিন বাহারের নেতৃত্বে উপজেলার চরমেহার গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিক জারে থাকা আঠারো প্যাকেট ইয়াবা (প্রতি প্যাকেটে ২শ) উদ্ধার করা হয়। আটককৃত শাহজাহানের বিরুদ্ধে কক্সবাজার, নোয়াখালী, চট্টগ্রাম এবং রামগতি থানায় একাধিক মামলা রয়েছে। তার মধ্যে একটি মামলায় ২ বছর ছয় মাসের সাজাসহ গ্রেফতারি পরোয়ানাও রয়েছে বলে জানা যায়।

রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইফুদ্দিন আনোয়ার জানান, আটককৃত শাহজানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি রামগতি উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষে সবার সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights