লন্ডনে প্রেস মিনিস্টার আকবর হোসেন, নয়াদিল্লিতে ফয়সাল

অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের লন্ডন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে দুই সাংবাদিককে প্রেস মিনিস্টার নিয়োগ দিয়েছে সরকার।

লন্ডনে নিয়োগ পেয়েছেন বিবিসির ঢাকা ব্যুরোর সাংবাদিক আকবর হোসেন মজুমদার এবং নয়াদিল্লিতে নিয়োগ পেয়েছেন ফয়সাল মাহমুদ।

রবিবার আলাদা প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী দুই বছরের জন্য তাদের প্রেস মিনিস্টার পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাদের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights