লালপুরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

নাটোর প্রতিনিধি

বিএনপি ও জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যসহ দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নাটোরের লালপুরে মহিলাদের অংশগ্রহণে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে উপজেলার তিলকপুর অবস্থিত চামটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড: আবুল কালাম আজাদ। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, আওয়ামী লীগ নেতা অধ্যাপক আমজাদ হোসেন, শফিকুল ইসলাম স্বপন, ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights