লালপুরে ফেনসিডিলসহ গ্রেফতার ২

নাটোর প্রতিনিধি
নাটোরের লালপুরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দেড়শ বোতল ফেনসিডিলসহ দুইভাইকে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার ভোরে উপজেলার চকবাদেকুলপাড়া এলাকায় প্রাইভেটকার থেকে এই ফেনসিডিল উদ্ধার ও দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রাজশাহীর বাঘা উপজেলার মুনছারের ছেলে জিয়া (৪৫) ও আশরাফুল ইসলাম (২৭)।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, লালপুর থানাধীন চকবাদেকুলপাড়া এলাকায় সন্দেহভাজন একটি কালো রংয়ের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করে লালপুর থানা পুলিশ। ওই দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights