লিমার হয়ে জয়সূচক গোলে ইতিহাস গড়লেন মনীষা
অনলাইন ডেস্ক
দক্ষিণ আমেরিকান লীগে মানুচ্চির বিপক্ষে আলিয়াঞ্জা লিমার হয়ে জয়সূচক গোল করে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন মনীষা কল্যাণ। স্থানীয় শুক্রবার (৮ মে) হওয়া ম্যাচে এ কীর্তি গড়লেন এই নারী ফুটবলার।
এদিন ২৪ বছর বয়সী এই ফুটবলার ম্যাচের আধা ঘণ্টার মাথায় গোলটি করেন এবং বর্তমান লীগ চ্যাম্পিয়ন আলিয়াঞ্জা লিমা ম্যাচটি ১-০ গোলে জিতে নেয়।
চলতি বছরের জানুয়ারিতে সাইপ্রাসের অ্যাপোলোন লেডিস এবং গ্রিসের পিএওকে-এর হয়ে আলিয়াঞ্জা লিমায় যোগ দেন মনীষা। গত ৬ ফেব্রুয়ারি দেপোর্তিভা ইউনিভার্সিটারিয়ার বিপক্ষে তার অভিষেক হয় এবং চিলিতে একটি প্রীতি ম্যাচে ইউনিভার্সিদাদ কাতোলিকার বিপক্ষে ৪-১ গোলের জয়ে তিনি প্রথম গোলটি করেন।
দক্ষিণ আমেরিকায় এটি ছিল মনীষার দ্বিতীয় গোল। এর আগের গোলটি তিনি ২০২১ সালে ব্রাজিলের বিপক্ষে ভারতের ১-৬ গোলের হারের ম্যাচে করেছিলেন।
চলতি বছরে অনুষ্ঠিত হওয়া এএফসি উইমেন্স এশিয়ান কাপে মনীষা ভারতের অন্যতম গোলদাতা ছিলেন এবং টুর্নামেন্টের পরেও ক্লাব ফুটবলে তার ফর্ম ধরে রেখেছেন।
