লেকের পাশে পড়ে ছিল নবজাতকের মরদেহ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা।

বুধবার দুপুরে শিমরাইল-আদমজী-নারায়ণগঞ্জ সড়কের পাশে ডিএনডি লেকের নির্মাণাধীন সেতুর পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াউর রহমান জানান, লেকের পাশে নবজাতকের মরদেহটি দেখে এলাকাবাসী থানায় ফোন দেন। পরে আমরা সেখান থেকে নবজাতকের মরদেহটি উদ্ধার করি।
নবজাতকের বয়স আনুমানিক একদিন হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্যে নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights