লেবাননে ইসরায়েলি হামলায় পাঁচ হিজবুল্লাহ সদস্য নিহত

অনলাইন ডেস্ক

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনীর ড্রোন হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নাকোরা শহরের কাছের উপকূলীয় সড়কে চলন্ত অবস্থায় একটি গাড়িকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ওই গাড়িতে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা এই ঘটনার বিষয়ে তথ্য যাচাই-বাছাই করছে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে হামলা চালায় গাজা উপত্যকার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এতে এক হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়। পরে সেদিনই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রায় পাঁচ মাসে এই যুদ্ধে গাজায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত। আহত হয়েছে আরও ৭০ হাজারের বেশি মানুষ।
এর কিছুদিন পর থেকে গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে আন্তঃসীমান্ত সংঘাতে লেবাননে হিজবুল্লাহর দুই শতাধিক যোদ্ধা নিহত হয়েছে।

এছাড়া ইসরায়েলি হামলায় লেবাননে প্রায় ৫০ জন বেসামরিক নাগরিকেরও প্রাণহানি ঘটেছে। আর হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক বাহিনীর এক ডজনেরও বেশি সদস্য এবং পাঁচ বেসামরিক নিহত হয়েছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights