লেবাননে ইসরায়েলের হামলা, যুক্তরাষ্ট্রকে দুষলেন খামেনি

অনলাইন ডেস্ক

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, লেবাননে ব্যাপক বোমাবর্ষণ ও বিমান হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার তিনি বলেছেন, যুদ্ধক্ষেত্রে ইসরায়েলি শত্রুরা অত্যন্ত অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত এবং তাদের পাশে রয়েছে যুক্তরাষ্ট্র।

খামেনি বলেছেন, ‌‘হিজবুল্লাহ কার্যকর এবং গুরুত্বপূর্ণ অনেক যোদ্ধা শহীদ হয়েছে, এটা নিঃসন্দেহে হিজবুল্লাহর ক্ষতি করেছে। তবে এটি এমন ক্ষতি না যা গোষ্ঠীটিকে নতজানু করবে।’

ইরানের নেতা তার কথায় আরও যোগ করেছেন, “হিজবুল্লাহর সাংগঠনিক শক্তি এবং মানবসম্পদ অত্যন্ত শক্তিশালী।’ তিনি ঘোষণা দিয়েছেন ‘ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারাই চূড়ান্ত বিজয় হবে।’
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক সাক্ষাৎকারে আল জাজিরাকে বলেছেন, আমাদের প্রশাসন ২০১৫ সালে পারমাণবিক চুক্তিতে যারা যুক্ত ছিল তাদের সঙ্গে আলোচনায় ইচ্ছুক। কিন্তু এই আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র স্বদিচ্ছা দেখাচ্ছে না।

মাসুদ আরও বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আমাদের কোনো সমস্যা নেই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights