লেবাননে ৫৯টি গ্রাম খালি করার হুমকি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

দক্ষিণ লেবাননের অন্তত ৫৯টি গ্রাম ও শহরের বাসিন্দাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তারা শিগগিরই ওই এলাকাগুলোতে অভিযান চালাবে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ কারণে সংশ্লিষ্ট গ্রামগুলোর বাসিন্দাদের অবিলম্বে এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশনার ফলে দক্ষিণ লেবাননের দুই ডজনের বেশি শহর ও জনপদ সরাসরি সামরিক অভিযানের ঝুঁকির মুখে পড়েছে। এতে অঞ্চলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নতুন করে সংঘাত বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে।

সূত্র: আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights