লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ পাঠাল ইসরায়েল

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে চারটি যুদ্ধজাহাজ পাঠাল ইসরায়েল। ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

গাজা যুদ্ধের জেরে সম্প্রতি লোহিত সাগরে উত্তেজনা বেড়েছে। সেখানে ইসরায়েলি জাহাজকে বৈধ লক্ষ্যবস্তু বানানো ঘোষণার দিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এরই মধ্যে ইসরায়েলি মালিকানাধীন একটি জাহাজ আটক। বেশ কয়েকটি বাণিজ্যিক ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে হুথিরা।

মঙ্গলবার লোহিত সাগর ও এডেন উপসাগরের সাথে সংযোগকারী বাব আল মান্দেব প্রণালীতে নরওয়ে-পতাকাবাহী একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হুথিরা।
ইসরায়েলের এই যুদ্ধ জাহাজগুলো জার্মানির তৈরি। সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights