শনিবার ময়মনসিংহের সমাবেশে সংকট ও সমাধানের কথা বলবেন প্রধানমন্ত্রী : সেতুমন্ত্রী

ময়মনসিংহ প্রতিনিধি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমার ধারণা স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ শনিবার সার্কিট হাউজ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটের কথা বলবেন, সেই সঙ্গে সমাধানের কথা বলবেন। করণীয় নিয়ে আগামী দিনের জন্য বার্তাও দিবেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ময়মনসিংহের সার্কিট হাউজ ময়দানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী এই মহাসমাবেশ থেকে আগামী নির্বাচনের জন্য বার্তা দিবেন। অবশ্যই তিনি আওয়ামী লীগের দুর্গ এই ময়মনসিংহে নৌকার পক্ষে সমর্থনের বিষয়টি নিয়ে জনগণের কাছ থেকে আশ্বস্ত হতে চাইবেন। মমনসিংহে যা উন্নয়ন হয়েছে তার কোন তুলনা নেই। ময়মনসিংহে যেদিকে যান সেদিকেই উন্নয়ন। এই ময়মনসিংহ এখন আলোকিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights