শনিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের কাজের জন্য শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা রাজধানী ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এলাকাগুলো হলো: মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, অফিসার্স ক্লাব, হাতিরপুল পিডিবি কোয়ার্টার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা।

এছাড়া এসব এলাকার আশেপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights