শপথ নিয়েই ফ্রি বিদ্যুতের ঘোষণা বিজয়ের

অনলাইন ডেস্ক

থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই একাধিক জনকল্যাণমূলক ঘোষণা দিয়েছেন। শনিবার (১০ মে) দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি মাসিক ৫০০ ইউনিটের কম বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা দেন।

এ ছাড়া নারীদের নিরাপত্তা জোরদারে বিশেষ বাহিনী গঠনের নির্দেশও দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানের কথাও জানিয়েছেন তিনি।

প্রথম ভাষণে বিজয় বলেন, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষা, স্বাস্থ্য, পানি, কৃষক ও জেলেদের উন্নয়নেও কাজ করবে সরকার।’

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন শুরু করেছেন বিজয়। নতুন সরকারের নির্দেশনা অনুযায়ী, তামিলনাড়ুর আবাসিক গ্রাহকদের বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ সুবিধা দেওয়া হবে।

চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে দেওয়া প্রথম ভাষণে বিজয় বলেন, ‘প্রকৃত ধর্মনিরপেক্ষতা ও সামাজিক ন্যায়বিচারে প্রতিশ্রুতিবদ্ধ একটি নতুন শাসনব্যবস্থার সূচনা হয়েছে।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights