শপথ নিলেন ময়মনসিংহ-৩ আসনের এমপি নিলুফার আনজুম
অনলাইন ডেস্ক
আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বেগম নিলুফার আনজুম পপিকে শপথ বাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী
ময়মনসিংহ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বেগম নিলুফার আনজুম পপি শপথ গ্রহণ করেছেন।
আজ সোমবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনে তাকে শপথ বাক্য পাঠ করান।
শপথ শেষে রীতি অনুযায়ী নিলুফার আনজুম শপথ বইয়ে সই করেন।
৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের গৌরীপুর উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ-৩ আসনের একটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছিল।
নির্বাচন চলাকালে ব্যালট বাক্স ছিনতাই ও হামলার কারণে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটির ভোট বাতিল করা হয়েছিল।
