শরীয়তপুরের দুই উপজেলায় চেয়ারম্যান হলেন যারা
শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
ডামুড্যা উপজেলা নির্বাচনে ঘোড়া মার্কায় ২৪ হাজার ৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ গোলন্দাজ। তার নিকটতম প্রার্থী মোটরসাইকেল মার্কায় আলঙ্গীর হোসেন মাঝি পেয়েছেন ১৩ হাজার ৭১৫ ভোট।
অন্যদিকে গোসাইরহাট উপজেলা নির্বাচনে হেলিকপ্টার মার্কায় ২০ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোশারফ সরদার। তার নিকটতম ঘোড়া প্রতীকের প্রার্থী মাসুদ আলম পেয়েছেন ১৪ হাজার ২৯৩ ভোট।
