শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ॥
এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই্য়ঁড়ঃ; প্রতিপাদ্য
নিয়ে দিনাজপুর শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ঘাসিপাড়াস্থ জেলা সমাজসেবা
কমপ্লেক্স ভবনের (৬ষ্ঠ তলা) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (৯ ফেব্রুয়ারি, ২০২৫) রবিবার
সকাল ১১টায় আয়োজিত এ সভায় অংশগ্রহণ করেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রমের
শিক্ষার্থী, সুবিধাভোগী তরুণ-তরুণী, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের প্রতিনিধি, ও
সাংবাদিকবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা বেগম
সানু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-
পরিচালক (অঃ দাঃ) মো. ময়নুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক
মো. মনির হোসেন এবং শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মো. মাইনুল
ইসলাম।
সভায় আলোচ্য বক্তাদের মধ্যে ছিলেন দিনাজপুর সরকারি কলেজের সমাজকর্ম বিভাগের
সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সাংগঠনিক
সম্পাদক ও এমএনডিএফ-এর নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, সোসাইটি ফর উদ্যোগ-এর
নির্বাহী পরিচালক উম্মে নেহার, সম্প্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী
পরিচালক মোছাঃ তামজিদা পারভীন সীমা, এবং বিটোপ্#ি৩৯;র নির্বাহী পরিচালক মো.
মিজানুর রহমান।
আলোচনা সভায় উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্নতা এবং
্য়ঁড়ঃ;এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই্য়ঁড়ঃ; বিষয়ের গুরুত্ব নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। অনুষ্ঠানের
সঞ্চালনা করেন শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ।
সভায় উপস্থিত বক্তারা দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সুবিধাভোগীদের স্বনির্ভর ও
উদ্যোগী হয়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত এ
ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
