শহিদ জিয়ার ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

সুজন মহিনুল, নিজস্ব প্রতিবেদক।।বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার(১৪ জুলাই)সন্ধ্যায় জেলা শহরের পৌরমার্কেটস্থ বিএনপি কার্যালয়ের সামনে জিয়া পরিষদের নীলফামারী জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।জেলা জিয়া পরিষদের আহ্বায়ক আবু সাদেক চৌধুরী লুলুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন,জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের জিপি আবু মোহাম্মদ সোয়েম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর শেফু, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান বাবু, জেলা জাসাস এর আহ্বায়ক আসলাম হায়াত মিল্টন, সদস্য সচিব আবু হাসনাত রাসেল, সদর উপজেলা জাসাস সভাপতি আওরঙ্গজেব সুজন, ডোমার উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক তমিজ উদ্দিন সরকার,ডিমলা উপজেলার আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাদের প্রমুখ।
এ সময় বক্তারা ঘৃন্য এসব অপরাধের প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights