শহীদ মিনারে গুলিবিদ্ধ কনটেন্ট ক্রিয়েটর রাকিবের মৃত্যু

অনলাইন ডেস্ক
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, তাকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করে, পরে ছুরিকাঘাত করা হয়।

আজ রবিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক নিশ্চিত করেন, রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক যুবককে গুলি ও ছুরিকাঘাতের মাধ্যমে আঘাত করা হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পুলিশ জানায়, ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। তিনি সিহাব হোসেন, বাড়ি খুলনায়। পথচারীরা তাকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দেন, পরে টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশে হস্তান্তর করেছে। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, একজনকে আটক করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights