শাকসু নির্বাচনে শিবিরের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে ২৩ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা। শিবির সমর্থিত এই প্যানেলের নাম রাখা হয়েছে ‘দুর্বার সাস্টিয়ান ঐক্য’।

রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্যানেল ঘোষণা করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ।

প্যানেলে সহ-সভাপতি (ভিপি) হিসেবে আছেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রশিবিরের সাবেক ছাত্রঅধিকার সম্পাদক দেলোয়ার হাসান শিশির। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ও শাখা অফিস সম্পাদক মুজাহিদুল ইসলাম।

সহ সাধারণ সম্পাদক (এজিএস) পদে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও শাখা এইচআরডি সম্পাদক মোহাম্মদ শাকিল।
ক্রীড়া সম্পাদক মাহবুব হাসান অনু (নৃবিজ্ঞান), সহ–ক্রীড়া সম্পাদক আহমদ বিন কেফায়েত (ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি)।
সাহিত্য ও বার্ষিকী সম্পাদক তামিম রিজওয়ান, সাংস্কৃতিক সম্পাদক জাবের বিন আব্দুল খালেক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ইবরাহিম বিন ইসলাম (পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং), ধর্ম ও সম্প্রীতি সম্পাদক আসিফ ভূঁইয়া (পরিসংখ্যান), সমাজসেবা সম্পাদক আজাদ শিকদার (সমাজকর্ম), ছাত্রী বিষয়ক সম্পাদক আমিনা বেগম (পদার্থবিজ্ঞান) এবং স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আলী আব্বাস শাহীন (সমাজকর্ম)।

এছাড়া শিক্ষা, গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক শামসুল শায়ান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুস সামাদ শান্ত, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাজ্জাদুর রহমান শিবলু, পরিবহন সম্পাদক মুহাম্মদ ইবরাহীম সৌরভ, ক্যাফেটেরিয়া ও ক্যান্টিন সম্পাদক আসিফুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক বুরহান উদ্দিন।

কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন সুমাইয়া নাভা (লোকপ্রশাসন), আদিবা সালেহা (সমাজকর্ম), শোয়াইব চৌধুরী (ইংরেজি), মুস্তাফিজুর রহমান (পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং) এবং জামিলুর রেজা সৈকত (পরিসংখ্যান)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights